১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সংসদের সংস্কৃতিতে বিরোধী দল চাইলে ওয়াকআউট করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ | বিভাগ: lead
সংসদের সংস্কৃতিতে বিরোধী দল চাইলে ওয়াকআউট করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল ওয়াকআউট করতে চেয়েছেন, তারা ওয়াক আউট করতে পারেন। সংসদের সংস্কৃতিতে সেটা আছে।গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন। বুধবার (০১ এপ্রিল) গণভোটের সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধীদল। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিবাদস্বরূপ বিরোধীদলের এমপিরা সংসদ কক্ষ ত্যাগ করেন। ওয়াকআউটের আগে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গণভোটের সংস্কার প্রস্তাব এবং সংবিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত না পাওয়ায় ওয়াক আউটের কথা বলেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতা ওয়াক আউট করতে চেয়েছেন, পার্লামেন্টের কালচারে সেটা আছে, রাইট আছে তারা ওয়াক আউট করতে পারেন। তবে যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল তার বিপরীতে আমাদের বক্তব্যটা এক দুই মিনিট রেকর্ডে থাকা ভালো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে মূলতবি প্রস্তাবটা আপনার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার প্রিসাইড করেছেন, উনি গ্রহণ করেছিলেন। তখনই আমি আপত্তি উত্থাপন করেছিলাম যেটা ৬৮ বিধিতে হতে পারে। কিন্তু মূলত প্রস্তাব, যে রুলস অব প্রসেস আছে তার মধ্যে আপনি রাইটলি আইডেন্টিফাই করেছেন সেটা আমি আগে উত্থাপন করেছি। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে সেরকম কোনো বিষয় মূলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নাই। এটা আপনাদের উদারতা, হাউজের অভিভাবক হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত হয়েছে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন