স্টাফ রিপোর্টার, লালপুর : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে লালপুরে ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সন্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওই ইউনিয়ন সহ ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। মাগরিব এর নামাজের বিরতির পরে নূরে আলম সিদ্দিককে সভাপতি ও রহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজিয়ার রহমান এর সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক মাহামুদুল হক মুকুল, গোলাম কাউসার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।