বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নওগাঁয় স্কাউট’র প্রতিষ্ঠাতা বিপি’র জন্মবার্ষিকী পালন

Paris
Update : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

নওগাঁ প্রতিনিধি : “পৃথিবীকে যেমন পেয়েছ তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করবে’’ স্কাউট এর প্রতিষ্ঠাতা বিপি’র রেখে যাওয়া উক্তি স্বরণে নওগাঁয় বিপি’র ১৬৪ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভার এর আয়োজনে সোমবার বিকেলে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আস্তানমোল্লা মহাবিদ্যালয় কলেজ মাঠে শেষ হয়।

পরে আস্তানমোল্লা মহাবিদ্যালয় কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ। এসময় জেলা রোভার কমিশনার অধ্যক্ষ মো: মোফাখ্খার হোসেন খান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি নওগাঁ বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হামিদুল হক,

নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খাঁন, মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো: আব্দুল মজিদ, জেলা রোভার স্কাউট সম্পাদক ও নওগাঁ সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো: নাসিম আলম, আস্তানমোল্লা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মাহবুবুল ইসলাম ও বিভিন্ন সরকারী বেসরকারী কলেজের রোভার নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার এক ঝাঁক রোভার ও গার্ল ইন রোভাররা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris