সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

এই মুহূর্তে জ্বালানি কোনো সংকট নেই : তথ্যমন্ত্রী

Paris
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

এই মুহূর্তে জ্বালানি কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকারি পরিকল্পনা অনুযায়ী সবকিছু স্বাভাবিকভাবে চললে জ্বালানি নিয়ে কোনো সংকট মোকাবিলা করতে হবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন। বুধবার (২৫ মার্চ) বিএনপি সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা জানান। তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) ডা. জাহেদ উদ্দিন রহমান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানির পরিস্থিতি সকলেই জানেন। সারা পৃথিবী হরমুজ প্রণালী দিয়ে যে জ্বালানি সরবরাহ হয়, তার প্রভাব আমরা অনুভব করছি। আমাদের মতো দেশ যেখানে জ্বালানি আমদানি নির্ভর, সেখানে বিদ্যুৎ- জ্বালানি ব্যবস্থার ওপর চাপ স্বাভাবিক। বিগত সরকারের আমলে গ্যাস উত্তোলনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুরো জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আমদানি নির্ভর রাখা হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রার অর্জন সীমিত, তবু আমরা নির্বাচিত হয়ে এই সংকটের দায়িত্ব নিয়েছি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ মন্ত্রী ও প্রতিমন্ত্রী এখন পর্যন্ত কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেননি। পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে তুলনা করলে আমাদের মূল্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। বর্তমান সংকট এবং যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে, যা পরিস্থিতি দক্ষতার সঙ্গে পরিচালনা করছে। তিনি আরও বলেন, ফলে বর্তমানে কোনো সংকট নেই এবং আশা করি ভবিষ্যতেও মোকাবিলা করতে হবে না। তবে গণমাধ্যম ও বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ ছড়িয়ে পড়ায় প্যানিক বায়িং শুরু হয়েছে। এর কারণে সরকার চাপের মধ্যে রয়েছে। কিছু মানুষ এই পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা করতে চায়। সেজন্য আমরা জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্যোগ নিচ্ছি। আপনারা সহযোগিতা করলে অপ্রয়োজনীয় আতঙ্কিত ক্রয় থেকে রক্ষা পাওয়া সম্ভব। সরকারি পরিকল্পনা অনুযায়ী সবকিছু স্বাভাবিকভাবে চললে কোনো সংকট আমাদের স্পর্শ করবে না।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris