১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

টানা ৭ দিনের ঈদের ছুটি শেষ, মঙ্গলবার অফিস শুরু

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ | বিভাগ: lead
টানা ৭ দিনের ঈদের ছুটি শেষ, মঙ্গলবার অফিস শুরু
বিজ্ঞাপন

আরা ডেস্ক : মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষ সোমবার (২৩ মার্চ)। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবার শুরু হচ্ছে কর্মময় নগর-জীবন। কাল খুলছে সরকারের শীর্ষ প্রশাসনিক দফতর বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস। একইসঙ্গে খুলছে ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ ও নিম্ন আদালত। পবিত্র ঈদুল ফিতরের আগে গত ১৬ মার্চ ছিল শেষ কর্মদিবস। ১৭ মার্চ থেকে শুরু হয়েছিল ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি। ২১ মার্চ দেশে পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ইতোমধ্যেই কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। লঞ্চটার্মিনাল, রেলস্টেশন এবং বাসস্টেশনে ফেরা মানুষের ভিড় দেখা গেছে।
উল্লেখ্য, ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে শহর ছেড়েছেন অসংখ্য মানুষ। কর্মজীবী মানুষ ঈদের ছুটি শেষে তারা ফিরছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজকের মধ্যে পৌঁছাবেন এবং আগামিকাল কাজে যোগ দেবেন। তবে যারা ২৪ ও ২৫ মার্চ নিজ নিজ কর্মস্থল থেকে ছুটি নিয়েছেন তারা ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি ও পরের দুদিন ২৭ ও ২৮ মার্চ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি কাটিয়ে ২৯ মার্চ কাজে যোগ দেবেন। এ ক্ষেত্রে তারা ঈদের ছুটি ভোগ করছেন টানা ১২ দিন।
উল্লেখ্য, স্বাভাবিক নিয়মে ১৭ মার্চ ছিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ১৯ থেকে ২৩ মার্চ টানা পাঁচ দিন ছিল ঈদের ছুটি। মাঝখানে একদিন ১৮ মার্চ বুধবার ছিল অফিস খোলা। কিন্তু ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে টানা সাত দিনের ছুটি নিশ্চিত করতে সরকার বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। পরে নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সূত্র : অনলাইন মিডিয়া

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন