সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

রাবির নবনিযুক্ত ভিসির যোগদান

Paris
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেন। যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. কুদরত-ই-জাহান, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ফার্মেসী বিভাগের প্রফেসর মামুনুর রশীদ, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. হাবীবুর রহমান, এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর মো. আব্দুল আলিম ও রাবি অফিসার সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখাসহ প্রশাসন পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের এক আদর্শ জ্ঞানকেন্দ্রে উন্নীত করার প্রত্যয়ও ব্যক্ত করেন। তিনি তাঁর দায়িত্ব পালনের জন্য গঠনমূলক সমালোচনাও আশা করেন বলে উল্লেখ করেন। ক্যাম্পাসে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাসহ সর্বোচ্চ সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। পরে নবনিযুক্ত উপাচার্য শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। এরপর তিনি শহীদ মিনার ও বদ্ধভূমি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সিনেট ভবন চত্বরে তিনি একটি বৃক্ষরোপন করেন।


আরোও অন্যান্য খবর
Paris