সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চান রিটন

Paris
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয়ে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিবগণ ও পরিচ্ছন্ন বিভাগের পক্ষ থেকে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, আমি প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। আমরা নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাব। তিনি বলেন, জনগণের সাথে কথা দিয়ে তা রক্ষা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নগরীর উন্নয়নে আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের সহযোগিতায় আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগরীতে আরও পরিচ্ছন্ন রাখতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আগামীতে যেই ওয়ার্ড পরিচ্ছন্নতায় সাফল্য রাখবে আমি সেই ওয়ার্ডের সকলকে পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ প্রমুখ। সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।


আরোও অন্যান্য খবর
Paris