সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. ফরিদুল ইসলাম

Paris
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আরা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল চারটার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপাচার্য হিসেবে নিয়োগের বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন। তবে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন হাতে পাননি বলে উল্লেখ করেন তিনি। এর আগে উচ্চশিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করা হয়। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মামুনুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris