স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর কাদিরগঞ্জ বিপিজেএ রাজশাহী শাখার নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম তোতার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, দৈনিক সানশাইন পত্রিকার মহাব্যবস্থাপক নুরুল হক, রাজশাহী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি শ.ম শাজু, রাজশাহী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রাশেল মাহমুদ, রাজশাহী টেলিভিশন জার্সালিস্ট এসোসিয়েশন এর নির্বাহী সদস্য শরিফুজ্জামান রয়েল, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার সাবেক সভাপতি আব্দুল জাবীদ অপু ও আসাদুজ্জামান আসাদ, সহ- সভাপতি আলী এহসান তুহিন, যুগ্ম সস্পাদক সোহাগ আলী, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম শামিম, কোষাধ্যক্ষ মিলন শেখ, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাশেল। আরো উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি শাহিন খান, সদস্য কাবিল হোসেন, মুক্তার হোসেন, আজম খান, কবীর তুহিন, সৌরভ হোসেন প্রমূখ। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সামাদ খানের সঞ্চালনায় ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সাবেক সহ-সভাপতি শহীদল ইসলাম দুখু।