মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

দেশে পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

Paris
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম, হতদরিদ্র নারী প্রধান পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দেবো। আজ আমাদের প্রতিশ্রুতি পূরণ হয়েছে। তাই আজকের দিনটি আমার এবং দলের কাছে একটি ঐতিহাসিক ও আবেগের দিন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি স্কুল মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারেক রহমান বলেন, সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায়। নির্বাচনে আমরা ফ্যামিলি কার্ডের ওয়াদা দিয়েছিলাম। এক মাসের আগেই আমরা তা পূরণ করতে পেরেছি। সেই জন্য শুকরিয়া আদায় করছি। আজকের দিনটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ, স্মরণীয় ও ঐতিহাসিক দিন। কারণ, আপনাদের প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা জবাবদিহি করতে বাধ্য। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদেরকে যদি ক্ষমতায়ন না করা যায়, তবে দেশ সামনের দিকে এগুবে না। প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রথমে পাইলট প্রকল্প হাতে নিতে হয়েছে। কারণ, সরকারের কিছু নিয়ম কানুন রয়েছে। সে অনুযায়ী, আমাদের পরিকল্পনা নিতে হয়। আমরা কথা দিচ্ছি পাঁচ বছরে পর্যায়ক্রমে আরও চার কোটি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো। গতকাল মঙ্গলবার প্রথম ধাপে কড়াইল ও ভাষানটেকের ১৫ হাজার নারীকে কার্ড দেওয়া হয়েছে বলে জানান সরকার প্রধান। তিনি বলেন, শুধু ফ্যামিলি কার্ডই নয়, দায়িত্বগ্রহণের পর একাধিক প্রতিশ্রুতি ইতোমধ্যে পূরণ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। আগামী মাসে কৃষক কার্ডও বিতরণ শুরু হবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris