রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

আ’লীগ কার্যালয়ে শেখ হাসিনার ব্যানার, আগুন দিলো বিএনপি

Paris
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

পাবনা জেলা কার্যালয়ের পর এবার বেড়া উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ঝটিকা মিছিল করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় পতাকা ও ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়টিতে শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি সম্বলিত ব্যানার টানিয়ে দেন। তবে এ ঘটনার পর স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকরা ওই ব্যানার পুড়িয়ে দেন বলেও জানাে গেছে। জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হওয়া এবং স্থানীয় অন্যান্য নেতারা পলাতক থাকায় দীর্ঘ ১৮ মাস ধরে বেড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। গতকাল শুক্রবার সকালে হঠাৎ একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেক, পৌর যুবলীগ নেতা রাজিবুল ইসলাম সেবু ও সাবেক ছাত্রলীগ নেতা সুমন সরদারসহ বেশ কয়েকজন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে নতুন তালা লাগিয়ে দেন। এ বিষয়ে বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খাজা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার টানানোর পর কিছু লোক গিয়ে সেটি পুড়িয়ে দেয়। তারা কেউ কেউ হয়ত আমাদের দলকে সমর্থন করে। কিন্তু তারা দলের তেমন পর্যায়ের কেউ না। আর আওয়ামী লীগ যে অপশাসন মানুষের ওপর চালিয়েছে, তার জবাব মানুষ ও আইন দেবে। এ ক্ষেত্রে আইন আমাদের হাতে তুলে নেওয়ার খুব দরকার আছে বলে আমি মনে করি না। এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, ফেইসবুকে এ ধরনের ছবি দেখে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু ব্যানার বা তেমন কিছুই পাওয়া যায়নি। আমরা তৎপর রয়েছি। বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris