সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

রাজশাহী নগর ছাত্রলীগের সম্মেলন আজ

Paris
Update : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপার্টার : রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ বুধবার রাজশাহী কলেজের শহিদ মিনার চত্বরে। সম্মেলনকে ঘিরে শেষ সময়ে আয়োজনসহ প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ছাত্রলীগ নেতাকর্মীরা। রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে সাজ সাজ রব পড়েছে নগরীতে। সম্মেলন কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বিকেলে প্রচার মিছিল করেছে রাজশাহী মহানগর ছাত্রলীগ। এই সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি থাকেবেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য। সভাপতিত্ব করবেন, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ এবং সঞ্চালনায় থাকবেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব। রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলনের জন্য সম্ভাব্য একটি তারিখ নির্ধারণ করে দিয়েছে। আমরা সে অনুযায়ী এরই মধ্যে প্রস্তুতি নিয়েছি। তাদের প্রস্তুতি এখন প্রায় শেষের দিকে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়।

এদিকে, ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে পদ পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন অনেকেই। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পদপ্রার্থীরা। একটি সূত্র হতে জানা যায়, এবার সভাপতি পদে প্রায় ৫ জন ও সাধারণ সম্পাদক পদে প্রায় ৯ জনসহ আরো অনেকেই প্রতিদ্বন্দিতা করছেন। কিন্তু শেষ সময়ে কারা প্রতিদ্বন্দিতায় থাকবেন এটাই দেখার বাকি। তবে রকি কুমার ঘোষ ও মাহমুদ হাসান রাজিবের পরে যারা ছাত্রলীগকে নেতৃত্ব দেয়ার স্বপ্ন দেখেছেন তাদের মধ্যে সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু, রাজশাহী কলেজ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল দ্বীপসহ আরো কয়েক জনের নাম শোনা যাচ্ছে।

সাধারণ সম্পাদক পদে বর্তমান মহানগর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক একেএম সাফ্ফাত হোসেন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুন মুবিন সবুজ, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পিসহ আরো অনেকের নাম শোনা যাচ্ছে। প্রসঙ্গত, রাজশাহী মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতি রকি কুমার ঘোষ এবং সম্পাদক মাহমুদ হাসান রাজিব। এর আগে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে দীর্ঘ দিন ধরে একই কমিটি দায়িত্ব পালন করায় সাংগঠনিক ভাবে অনেকটা নিস্ক্রিয় হয়ে পড়ে রাজশাহী মহানগর ছাত্রলীগ। জানা গেছে, ২০১৪ সালে রকি কুমার ঘোষকে সভাপতি, মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ জনসহ মোট ১৬১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।


আরোও অন্যান্য খবর
Paris