সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ জন গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর থানার নারার কান্দি গ্রামের মো: তাইজুল মোল্লার ছেলে (বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ক্লাব মোড়) এলাকার বাসিন্দা মো: আরমান মোল্লা (২৯); চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মো: এরশাদের ছেলে মো: আলমগীর ওরফে শাহীন (৩০); রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের শ্রী পরান রায়ের ছেলে শ্রী রিপন রায় (২০); রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো: সাদিকুল ইসলাম (৪০) এবং বেলপুকুর থানার ভরুয়াপাড়া গ্রামের মৃত আসলামের মেয়ে মোসা: সুখী বেগম (৫৪)। বর্তমানে সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করছেন। গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত পৌনে ১১টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায়; ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল পৌনে ৭টায় একই থানার দাশপুকুর গ্রামের আইডি বাগানপাড়া এলাকায়; ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১ টায় একই থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় এবং একই দিনে সকাল সোয়া ৭ টায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকায় পৃথক ৪টি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো: আরমান মোল্লার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানায় ১ টি এবং সুখীর বিরুদ্ধে আরএমপি’র মতিহার, বোয়ালিয়া এবং রাজশাহী জেলার পুঠিয়া থানায় পূর্বের ৪ টি মাদক মামলা চলমান রয়েছে। অভিযানে আসামিদের দেহ তল্লাশি করে সর্বমোট ১ কেজি ৩২ গ্রাম গাঁজা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬শ ১০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris