৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, তিন জন গ্রেফতার

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, তিন জন গ্রেফতার
বিজ্ঞাপন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বিয়ের অনুষ্ঠান থেকে এক তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের (জাবরিপাড়া) গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয় স্বজনরা সেখানে আসে, রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়।
অভিযোগে বলা হয়, পরে তাকে স্থানীয় এক খলিয়ানে নিয়ে গিয়ে তিনজন সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম (ভারপ্রাপ্ত) বলেন, ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু থানায় এজাহার দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের হয়। গভীর রাতে থানার চৌকস টিম অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন