সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তেজগাঁওয়ে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক

Paris
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

আরা ডেস্ক : তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে এই কার্যালয়ে এটি মন্ত্রিসভার প্রথম বৈঠক। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি আরো জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয়ে আজ প্রথম অফিস করছেন। এদিন সকাল ১০টা ১০ মিনিটে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। তিনি বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। এর আগে গত বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন। সেই হিসেবে শনিবারের বৈঠকটি দ্বিতীয়। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর দুদিন সচিবালয়ে অফিস করেছেন তারেক রহমান।


আরোও অন্যান্য খবর
Paris