শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

জনগনের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিবো : ভূমিমন্ত্রী

Paris
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার : ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের কাছে যা প্রত্যাশা করে ইনশাআল্লাহ আগামী দিনে সেগুলো পূরণ করা হবে। বিগত দিনে ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক কষ্ট হয়েছে। আমরা সবাই মিলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জনগনের দোরগোড়ায় এ ভূমি সেবা আমরা পৌঁছে দেব। ভবিষ্যতে এ মন্ত্রণালয় অর্থনীতিতে আরো ভালো ভূমিকা রাখবে। আমার বড় ভাই প্রতিমন্ত্রী থাকায় অতীতে এ মন্ত্রণালয়ে আমার যাতায়াত অনেক বেশি ছিল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভূমি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ভূমিমন্ত্রী। ভূমিমন্ত্রী আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের নেত্রী আমাদের মা, গণতন্ত্র পুনরুদ্ধার যার নেতৃত্বে হয়েছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান লিডার প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সততা ও দক্ষতার সাথে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সাথে থেকে কাজ করবো। যতটুকু সময়ই থাকি, সম্মান ও সুনামের সাথে থাকবো। বিগত সরকারের মতো দুর্নীমের ভাগীদার যা না হয় সেভাবে কাজ করবো। তারা দেশের ও মানুষের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। আল্লাহ যেন আমাদের সকল দুর্নামের হাত থেকে রক্ষা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতের তৈরি। আমরা তার আদর্শকে ধারণ করে চলতে চাই। আমরা পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্য বদলে কাজ করবো। আগামীতে আমরা আলোর পথে হাঁটতে চাই। অন্ধকারে ফিরে যেতে চাই না। এ সময় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালসহ অন্যান্য কর্মকর্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris