শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেল বিএনপি, জামায়াত ৩২ শতাংশ

Paris
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির তৈরি প্রতিবেদনে দেখা গেছে, ভূমিধস জয় পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। ইসি সূত্র জানায়, উল্লেখযোগ্য ভোট পাওয়া অন্যান্য দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট। এ ছাড়া ছোট দলগুলোর মধ্যে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি পেয়েছে ০ দশমিক ২৮ শতাংশ, খেলাফত মজলিস ০ দশমিক ৭৬ শতাংশ, গণঅধিকার পরিষদ ০ দশমিক ৩৩ শতাংশ, জাতীয় পার্টি ০ দশমিক ৮৯ শতাংশ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি পেয়েছে ০ দশমিক ৩৫ শতাংশ ভোট। বেশ কয়েকটি দল শূন্য বা শূন্যের কাছাকাছি ভোট পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফল আদালতের মামলা নিষ্পত্তির পর ঘোষণা করা হবে। ইসির ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট। ‘না’ পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। আসন বণ্টনে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। জামায়াতে ইসলামী ৬৮টি। এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি করে আসন। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও খেলাফত মজলিসও পেয়েছে ১টি করে আসন। জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি। ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল নির্বাচনে অংশ নেয়। সামগ্রিকভাবে ভোটের হার প্রায় ৫৯ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris