১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এমপি ও মন্ত্রিসভার শপথ সোমবার

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ অপরাহ্ণ | বিভাগ: lead
এমপি ও মন্ত্রিসভার শপথ সোমবার
বিজ্ঞাপন

আরা ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়ানো হবে আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি)। এদিন বিকালে মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান। জানা গেছে, সোমবার সকালে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানো হবে। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। আর বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয় সেদিন। এর মধ্যে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। আর ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন। ১১ দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দু’টি আসন। এছাড়া একটি করে আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন। সূত্র : অনলাইন মিডিয়া

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন