স্টাফ রিপোর্টার : রাজশাহীর ৬টি আসনে সর্বশেষ বেসরকারি ফলাফলে ৪টিতে বিএনপি ও ২টিতে জামায়াত প্রার্থী বিজয়ী হওয়ার খবর পাওয়া গেছে। (১২ ফেব্রুয়ারি রাত ১টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারীভাবে প্রাপ্ত খবর)।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) : এ আসনে মোট কেন্দ্র ১৬০টি। এর মধ্যে ১৬০ কেন্দ্রের ফলাফল। জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান।
রাজশাহী-২ (সদর) : মোট কেন্দ্র ১১৫টি। এরমধ্যে ১১২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪০৬ ভোট। জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৪ হাজার ৩৬৬ ভোট। এই আসনে বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু বিজয়ের দ্বারপ্রান্তে বলে শেষ খবরে জানা গেছে।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) : মোট কেন্দ্র ১৩১টি। বিএনপি দলীয় প্রার্থী শফিকুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট। জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট। বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি দলীয় প্রার্থী শফিকুল হক মিলন।
রাজশাহী-৪ (বাগমারা) : এই আসনে মোট কেন্দ্র ১২২টি। প্রাপ্ত বেসরকারি ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকাভিাবে বিজয়ী হয়েছেন। বিএনপি দলীয় প্রার্থী ডিএম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৫৯ ভোট।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) : মোট কেন্দ্র ১৩২টি। প্রাপ্ত ১১৪ কেন্দ্রের ফলাফলে বিএনপি দলীয় প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৫১ ভোট। জামায়াত মনোনীত প্রার্থী মনজুর রহমান পেয়েছেন ৫৯ হাজার ৬৬২ ভোট। শেষ খবর অনুযায়ী বিজয়ের পথে বিএনপি দলীয় প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) : মোট কেন্দ্র ১১৯টি। প্রাপ্ত ফলাফলে বিএনপি দলীয় প্রার্থী আবু সাইদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ১২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জামায়াত মনোনীত প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯০ হাজার ৩৯৬ ভোট।