সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

দুপুর ২ পর্যন্ত রাজশাহী জেলা ও বিভাগে ভোট পড়ার পরিসংখ্যান

Paris
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

আজ (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় গড়ে ৪৬ দশমিক ২৩ শতাংশ ভোট পড়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য মতে দুপুর দুইটা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলায়। এখানে ভোট কাস্টের হার ৫৩ দশমিক ৯৩ শতাংশ। অন্যদিকে নওগাঁ জেলায় সর্বনিম্ন ৩৬ শতাংশ ভোট পড়েছে। বিভাগের অন্যান্য জেলার মধ্যে রাজশাহীতে ৪৬ দশমিক ১৭ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৩৮ দশমিক ৯১ শতাংশ, সিরাজগঞ্জে ৪৪ দশমিক ৭৫ শতাংশ, নাটোর ৪৫ দশমিক ২৫ শতাংশ, বগুড়ায় ৫৩ দশমিক ১৪ শতাংশ এবং পাবনায় ৫১ দশমিক ৭৪ শতাংশ ভোট পড়েছে।
এদিকে দুপুর দুইটা পর্যন্ত রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে গড়ে ৪৬ দশমিক ১৬ শতাংশ ভোট পড়েছে। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে সর্বশেষ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মিডিয়া সেলের তথ্য মতে দুপুর দুইটা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে রাজশাহী ৪ আসনে। এখানে ভোট কাস্টের হার ৪৯ শতাংশ। অন্যদিকে রাজশাহী ৩ আসনে সর্বনিন্ম ৪৪ শতাংশ ভোট পড়েছে। জেলার অন্যান্য আসনের মধ্যে রাজশাহী ১ ও ২ আসনে ৪৫ শতাংশ, রাজশাহী ৫ আসনে ৪৮ শতাংশ এবং রাজশাহী ৬ আসনে ৪৬ শতাংশ ভোট পড়েছে।-তথ্য বিবরণী


আরোও অন্যান্য খবর
Paris