সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির

Paris
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন ভোটগ্রহণ চলাকালীন চার ধাপে প্রদত্ত ভোটের সংখ্যা (শতকরা হার) প্রেরণ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার(১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে সকল রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারকে এ নির্দেশনা দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন ভোটগ্রহণ চলাকালীন ভোটকেন্দ্র হতে নির্দিষ্ট সময় অন্তর সারাদিনে মোট চারবার সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং সর্বশেষ ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারের নিকট হতে প্রদত্ত ভোটের সংখ্যা (শতকরা হার) প্রতিটি আসন হতে সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। প্রতিটি কেন্দ্র অনুযায়ী প্রদত্ত ভোটের সংখ্যা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে তার তত্ত্বাবধানে ডাটা এন্ট্রি অপারেটর তার আরএমএস ইউজারের মাধ্যমে লগইন করে কেন্দ্র অনুযায়ী প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করতে হবে। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার কপোত ড্যাশবোর্ডের মাধ্যমে এই তথ্য মনিটর করতে পারবে। এখানে উল্লেখ্য যে, নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় হতেও এই পরিসংখ্যান পর্যবেক্ষণ করা হবে। তাই প্রদত্ত ভোটের তথ্য সঠিক সময়ে এবং শুদ্ধভাবে এন্ট্রি করা আবশ্যক। প্রদত্ত ভোটের সংখ্যা সকাল ১০ টা, দুপুর ১২ টা, দুপুর ২টা এবং সর্বশেষ ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার থেকে সংগ্রহ করে এন্ট্রি করতে হবে। প্রতিবার তথ্য নেয়ার সময় খেয়াল রাখতে হবে এই সংখ্যা যাতে ভোটগ্রহণ শুরু থেকে রিপোর্টিং সময় পর্যন্ত ব্যালটের মুড়ি গণনা করে নেয়া হয়। বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris