শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আব্দুর রাকিবের

Paris
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার, মান্দা : নওগাঁ-৪ (মান্দা) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুর রাকিব এর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে। মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুর রাকিব। প্রধান অতিথির বক্তব্যে রাকিব বলেন- নওগাঁ-৪ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলের সুষম উন্নয়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত একটি আধুনিক ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে ১১ দলীয় ঐক্য জোট বদ্ধপরিকর। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, খেলাফত মজলিস মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপি’র জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, জেলা সাংগঠনিক সম্পাদক, সেলিম হোসেন, খেলাফত মজলিসের সেক্রেটারি মুফতি আল আমিন। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মো. আব্দুল মালেক, ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, শিবির নেতা আমানুল্লাহ, ওয়ালীউল্লাহ প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক সঞ্চালনায় সহকারী সেক্রেটারি ইলিয়াস খান প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris