শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহী নগরীর পাড়ামহল্লায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

Paris
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার : পাড়া-মহল্লায় জমে উঠেছে নির্বাচনী গণসংযোগ ও বিভিন্নপন্থার প্রচারণা। ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, নির্বাচনের ডামাডোল ততই বেগবান হচ্ছে। নির্বাচনে অংশ নেয়া অন্যান্য দলগুলোর মধ্য অন্যতম দুই বৃহৎ দল নিজেদের প্রাত্যহিক নির্বাচনী কর্মযজ্ঞের সিডিউল ইতোমধ্যেই প্রকাশ করেছে। সে মোতাবেক প্রতিদিনই কোননা কোন ওয়ার্ডে চলছে নির্বাচনী প্রচারণা। ওয়ার্ডে নিজেদের প্রচারণা চালাচ্ছেন। কখনো দলবদ্ধ হয়ে পায়ে হেটে, আবার কখনোবা ইজিবাইক ও রিক্সাযোগে মাইকিং করে চলছে নিজ নিজ দলের প্রচারণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাড়ামহল্লায় চলমান নির্বাচনী প্রচারণাকে ঘিরে চায়ের কাপের আড্ডায় চলছে নানা আলোচনা ও সমালোনার ঝড়। কোন দলের নেতাকর্মীরা সহনশীল ও ভদ্রতার সহিত নিজেদের প্রার্থী ও প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন, কারা কিধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কারা দেশ ও জাতীর জন্য কল্যান বয়ে আনবেন, কাকে ভোট দিলে কি হবে এমন ধরনের বিষয়বস্তু ও বাস্তবতা নির্বাচন পরবর্তী ভবিয্যত নিয়ে জানাজনের নানাকথনে মাতোয়ারা স্থানীয়রা।
রাজশাহী-২ (সদর) আসনে এবারের ভোটযুদ্ধে প্রতিদ্ধন্দ্বীতা করছেন ছয়জন প্রার্থী। তারা হলেন বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাঈদ নোমান, নাগরিক ঐক্যের সামছুল আলম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ এরমধ্যে বৃহৎ দুই দলের প্রার্থীর মধ্যে অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন স্থানীয় ভোটাররা। আবার অনেকেই শঙ্কা করছেন ভোট কেন্দ্রের নিরাপত্তার বিষয়টি নিয়েও।
বিএনপি ও জামায়াতে ইসলাম প্রতী কবরাদ্দের পরদিন ২২ জানুয়ারি থেকেই নিজেদের গণসংযোগ শুরু করেন। দলদুটোর প্রকাশিক ও প্রেরিত প্রাত্যহিক কর্মসূচি থেকে জানাগেছে, বিএনপির নেতাকর্মীরা গত ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটি করে ওয়ার্ডে গণসংযোগ করেছেন। শুধুমাত্র ২৯ জানুয়ারি দলটির নেতাকর্মীরা একইদিনে ব্যস্ত ছিলেন দুটো ওয়ার্ড নিয়ে (২৬ ও ৩০ নং ওয়ার্ড )। পহেলা ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত প্রতিদিন তারা নির্বাচনী কর্মযজ্ঞ চালাবে দুটো ও একটি করে ওয়ার্ডে। প্রতিদিন সকাল ১১:০০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছে দলটির নির্বাচনী দৌড়ঝাপ।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলাম গত ২২ জানুয়ারি সকাল ৭:৩০ মিনিটে প্রথম গণসংযোগ শুরু করেন। তাদের কর্মসূচির তালিকানুযায়ী প্রতিদিন সকাল ৭:৩০ মিনিট থেকে সন্ধ্যা অবদি গণসংযোগে তারা ব্যস্ত থাকছে। প্রতিদিন তারা তিন থেকে চারটি ওয়ার্ডে গণসংযোগসহ বাদ মাগরিব ও এশার নামাজের পর পথসভা বা উঠান বৈঠক করছেন। চলতি মাসের ১০ ফেব্রুয়ারি শেষ নির্বাচনের গণসংযোগ করতে পারবে প্রার্থীরা। হাতে খুব একটা বেশি সময় না থাকার কারনে প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীরা চরম ব্যস্ততার মধ্যদিয়ে প্রাত্যহিক দিন পার করছেন। রাজশাহী সদর আসনে নির্বাচন কেন্দ্রিক প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে তেমন কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটলেও জানুয়ারির শেষদিন একটি দলের প্রচারকাছে অন্য একটি দলের তৃণমূলের কর্মীরা বাঁধা প্রদান করেন। তবে বিষয়টি পরে সমাধানও হয়ে যায়।


আরোও অন্যান্য খবর
Paris