শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

Paris
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে (পিবিসি) ২০২৬ সালের জন্য সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ২০তম অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করে। এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বাংলাদেশের ওপর আস্থা ও বিশ্বাস রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানায়। একইসঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রমের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কোকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া, বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে তার শেফ ডি ক্যাবিনেট উপস্থিত ছিলেন। এ সময় তারা শান্তি বিনির্মাণ কমিশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। শান্তি বিনির্মাণ কমিশন (পিবিসি) একটি আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা। এটি সংঘাত-কবলিত দেশগুলোতে শান্তি বজায় রাখতে সহায়তা করে থাকে। কমিশনটি মোট ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সেনা ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে এই সদস্যদের নির্বাচিত করা হয়। ২০০৫ সালে কমিশনটি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সক্রিয় সদস্য। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ এই কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris