শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাগমারায় কলাবাগান থেকে জবাই করা লাশ উদ্ধার

Paris
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলায় পাকা রাস্তার পাশের একটি কলাবাগান থেকে মাহবুবুর রহমান (৪২) নামের এক কৃষকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বেলা আনুমানিক ১১টার দিকে বাগমারা থানাধীন হাট গাঙ্গোপাড়া ও ভবানীগঞ্জগামী সড়কের রামপুর গ্রামের একটি কলাবাগানের ভেতর ইটের খামালের পশ্চিম পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়। নিহত মাহবুবুর রহমান হাট মাধনগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং পেশায় কৃষিকাজ করতেন। ঘটনাস্থলটি রামপুর গ্রামের মোখলেসুর রহমানের মালিকানাধীন কলাবাগানের ভেতর।
স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রকে খবর দিলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে মাহবুবুর রহমান হাট মাধনগরের ঢাকের মোড় থেকে মচমইল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ না হওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। শুক্রবার সকালে রামপুর গ্রামে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে শনাক্ত করেন।
পুলিশ জানায়, নিহতের ঘাড়ের পেছনের অংশে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, একজোড়া স্যান্ডেল ও একটি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে। নিহতের দুটি মোবাইল নম্বর সচল অবস্থায় ছিল বলেও জানায় পুলিশ।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris