২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

২৮ জানুয়ারি রাজশাহীতে তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রিফিং

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০১ অপরাহ্ণ | বিভাগ: lead
২৮ জানুয়ারি রাজশাহীতে তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রিফিং
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এ উপলক্ষে সাংবাদিকের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয় শনিবার(২৪ জানুয়ারি) রাত ৯টায় মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় (মিজানুর রহমান মিনু’র বাসভবনে) এ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ব্রিফ করেন রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত। উক্ত অনুষ্ঠানে ৬টি আসনের মধ্যে ৫ জন বিএনপি মনোনীত প্রার্থী উপস্থিত ছিলেন। সূত্রে জানা গেছে তানোর গোদাগাড়ী আসনের প্রার্থী শরিফ উদ্দিন নিজ এলাকায় ছিলেন। সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন। উক্ত ভার্চুয়াল মিটিং পূর্বে এ ব্রিফিং করা হয়। উক্ত অনুষ্ঠানে রাজশাহী, নাটোর চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ রাজশাহী জেলা-মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন