২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে জামায়াতের ২ প্রার্থীর মতবিনিময়

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ | বিভাগ: গণমাধ্যমের খবর, রাজশাহী
রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে জামায়াতের ২ প্রার্থীর মতবিনিময়
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-২ ও ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী। বৃহষ্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহী-২ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ সুষ্ঠু, অবাধ ও নিরোপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা প্রত্যাশা করেন।
মতবিনিময়কালে দুই প্রার্থী ছাড়াও রাজশাহী মহানগর রাজশাহী মহানগর নায়েবে আমীর অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় অনুষ্ঠানে সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন