শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘এতো টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না’

Paris
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

আরা ডেস্ক : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পৃথিবীতে বহু জাদুঘর আছে, বহু মিউজিয়াম আছে। তাদের সংস্কৃতির ওপরে আছে, তাদের রাজা-বাদশার কাহিনির ওপরে আছে, তাদের ইতিহাসের আছে। আমাদের মতো জাদুঘর আর কোথাও নাই। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর আর কোথাও নেই। আশা করি, আর হবেও না। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন দেখে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’র সমন্বয়ক সানজিদা তুলি ও গুম থেকে ফেরত ভিকটিম ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘জীবন্ত একটা জিনিস এই জাদুঘর, যারা এই জাদুঘরের উপজীব্য তারা এখানে আছেন। তাদের কবর এখনো টাটকা, আমরা যে তাদেরকে এক জাদুঘরের মধ্যে আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, জাতির সৌভাগ্য। এতো টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না। রক্ত না শুকাতে জাদুঘর তৈরি হয়ে গেছে, তার প্রতিটি জিনিস যেগুলো দেখছি, এগুলো এখন জীবন্ত। কাহিনিগুলো জীবন্ত।’’


আরোও অন্যান্য খবর
Paris