শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাঘায় নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

Paris
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

বাঘা থেকে প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পাঞ্জাতন সরকার (৮০) নামের এক নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে বাঘা টেলিফোন এক্রচেঞ্জের সামনে বাঁশ ঝাড়ের এক ময়লার ভাগার থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। পাঞ্জাতন সরকার বাঘা পৌরসভার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত জব্বার আলী সরকারের ছেলে।

জানা গেছে, পাঞ্জাতন সরকার ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেন নি। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে বাঘা থানায় তার ছেলে নিখোঁজের একটি সাধারণ ডাইরী করেন। নিখোঁজের ১ মাস ১৮ দিন পর তার পাশের বাড়ির বজলুর রহমানের হারিয়ে যাওয়া জুতা খুঁজতে গিয়ে নাকে পচা গন্ধ অনুভব করে। এগিয়ে গিয়ে দেখেন একটি কঙ্কাল পড়ে আছে। বিষয়াটি স্থানীয়দের পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বৃদ্ধের কঙ্কালটি উদ্ধার করা হয়। পাঞ্জাতন সরকারের পরনের লুঙ্গি, সোয়েটার, পাঞ্জাবি ও লাঠি দেখে পরিবারের লোকজন সনাক্ত করেন। এ বিষয়ে বৃদ্ধের ছেলে হাফিজুল ইসলাম বলেন, আমার বাবা লাঠির উপর ভর করে চলাফেরা করতেন। বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, শুকিয়ে যাওয়া কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris