সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

নাটোর গোপালপুরে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

Paris
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
oplus_2

বাগমারা প্রতিনিধি : রাজশাহী বিভাগে এসএসসি ১৯৭২–২০২৫ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা–২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজে এ উপলক্ষে এক আনুষ্ঠানিক আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মেধা ও ফলাফলের ভিত্তিতে ৮৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও সম্মানি প্রদান করা হয়।
গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমাদ শিবলী।

oplus_2

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসসি ১৯৭২-২০২৫ রাজশাহী বিভাগ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা–-২৫ এর আহ্বায়ক খান্দকার তন্ময় আহমেদ। এতে আরো উপস্থিত ছিলেন, সমাজউন্নয়ন কর্মী ও কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম সাদিকুর রহমান, গ্রুপের উপদেষ্টা সেলিম উদ্দিন, বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। প্রতিযোগিতার আয়োজন করে গোপালপুরের গোল্ডেন প্লাস কোচিং সেন্টার।


আরোও অন্যান্য খবর
Paris