৩১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল, সম্পাদক রাসেল

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ | বিভাগ: গণমাধ্যমের খবর, রাজশাহী
মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল, সম্পাদক রাসেল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হন দৈনিক আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক সময়ের আলো ও দৈনিক সানশাইন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার। শুক্রবার (১৬ জানুয়ারি) মোহনপুর প্রেসক্লাব কার্যালয়ের বর্ধিত সভায় আগামী ১ বছর মেয়াদে সর্বসম্মতিক্রমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ।
এছাড়াও উক্ত কমিটিতে নির্বাচিত হন, সিনিয়র সহসভাপতি দৈনিক সোনার দেশ পত্রিকার কেশরহাট প্রতিনিধি মোস্তফা কামাল, সহসভাপতি মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক বর্তমান পত্রিকার রাজশাহী প্রতিনিধি আসগর আলী সাগর, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাব পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম। এসময় মোহনপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি শরিফুল ইসলাম রতনসহ পূর্বের কমিটির সহসভাপতি দৈনিক সোনালী সংবাদ পত্রিকার মোহনপুর প্রতিনিধি আনছান তালুকদার স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রায়হানুল হক রিফাত, দপ্তর সম্পাদক আজকের প্রতিদিন এর মোহনপুর প্রতিনিধি আতাউর রহমান পলাশ, কোষাধ্যক্ষ বাংলাদেশ সমাচার এর মোহনপুর প্রতিনিধি শফিকুল ইসলাম, সদস্য দৈনিক উত্তরা প্রতিদিন এর মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, সদস্য শাহিনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন