শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

জয় দিয়ে বিশ্বকাপের বাছাই পর্বে শুরু করলো বাঘিনীরা

Paris
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেললেন নিগার সুলতানা জ্যোতিরা। জিতেছেন দুটি ম্যাচেই। শেষ প্রস্তুতি ম্যাচে শুক্রবার থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ১৯ রানের মাথায় সাজঘরে ফেরেন দিলারা আক্তার। আউট হওয়ার আগে করেন ৬ রান। এদিকে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২৯ বলে ৩১ রান করে আউট হন আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। এরপর দলকে ৫১ রানের জুটি উপহার দেন শারমিন আক্তার ও দলনেতা নিগার সুলতানা জ্যোতি। ৩১ বলে ২৮ রানে শারমিন ও ২২ বলে ২৮ রানে জ্যোতি আউট হন। আর শেষদিকে মাত্র ১৪ বলে স্বর্ণা আক্তার ও ১৫ বলে ২৪ রানে শবানা মোস্তারি অপরাজিত থাকেন। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করেন বাংলাদেশ। ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। ব্যাট হাতে দশের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র দুজন ব্যাটার। ফিফটির দেখা পেয়েছেন নান্নাপাত কোনছারেকাই। ৪৮ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। আর ১৮ বলে ২৫ রান করেন ছানিডা সুথিরুয়াগ। থাইল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১১৭ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। একটি করে উইকেট নেন তিনজন বোলার। ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris