১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ তারেক রহমানের

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ | বিভাগ: lead
প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ তারেক রহমানের
বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় সপরিবারে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২৬ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনায় পৌঁছায়। তারেক রহমানের সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন। দলীয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সমসাময়িক বিষয়বস্তুতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং এতে রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন