মঙ্গলবার

১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়ে তুলতে চান ইলন মাস্ক আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ : তারেক রহমান দায়িত্ব পেলে প্রথম দিন ফজর পড়েই কাজ শুরুর ঘোষণা জামায়াত আমিরের রাজশাহীতে ধানের শীষের পক্ষে সড়ক পরিবহন গ্রুপ ও ইজিবাইক, রিক্সাভ্যান শ্রমিক সংগঠনের গণসংযোগ ধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্বের প্রতীক : মোহনপুরে মিলন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে বিভিন্ন বাহিনীর ১০ লাখ সদস্য জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আব্দুর রাকিবের রাজশাহীতে ধানের শীষের পক্ষে সড়ক পরিবহন গ্রুপ ও শ্রমিক সংগঠনের গণসংযোগ ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সংলাপ চালু রাখার ইঙ্গিত দিলো ইরান জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করলেন তারেক রহমান

রাজশাহী চেম্বার অব কমার্স’র নির্বাচন স্থগিত

Paris
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৬-২৮ মেয়াদে অনুষ্ঠিতব্য পরিচালনা পর্ষদের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে গত ২২ নভেম্বর’২০২৫ তারিখে নির্বাচন বোর্ড কর্তৃক প্রাথমিক ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও ক্রমান্বয়ে সকল ধাপ পেরিয়ে গত ০৮-১-২০২৬ তারিখে নির্বাচন বোর্ড কর্তৃক চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশনহ একদিন পর ১০ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দসহ অন্যান্য সকল আনুসঙ্গিক দাপ্তরিক কাজ ও প্রস্তুতি সম্পন্ন শেষ হলেও অবশেষে ঘোণিত সময়ানুযায়ী হচ্ছেনা কাঙ্খিত সেই নির্বাচন। গত সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি)’র উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী, পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পর আয়োজন করতে হবে। জানতে চাইলে নির্বাচন বোর্ডের সদস্য সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তর বলেন, ইসি কর্তৃক জারিকৃত পরিপত্রের বাইরে যাবার কোন সুযোগ নেই। তাই আরসিসিআই’র দ্বি-বার্ষিক নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্তনুযায়ী নতুন দিন-তারিখ ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আপাতত পূর্ববর্তী কমিটি সার্বিক দায়িত্ব পালন করবেন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে ছিলেন সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তর ও চেম্বার অব কমার্সের সচিব মুয়াক্ষেরুল হুদা। নির্বাচন স্থগিত ও পরবর্তী তারিখ নিয়ে সভাপতি প্রার্থী হাসেন আলী বলেন, মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ও প্রার্থীদের সাথে আলোচনা করে জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। জানতে চাইলে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ থেকে ১৮ তারিখের মধ্যেই আরসিসিআই’র নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা আশাবাদি। একপ্রশ্নের বিপরীতে তিনি বলেন, জেলা প্রশাসক চাইলে বর্তমান কমিটির মেয়াদ এক্সটেনশন (বৃদ্ধি) করতে পারবেন। নির্বাচনী পরবর্তী তারিখ ও পূর্ববর্তী কমিটির মেয়াদ নিয়ে বুধবার (১৪ জানুয়ারি) একটি সিদ্ধান্ত হতে পারে। আরেক সভাপতি প্রার্থী খন্দকার মিজানুর রহমান বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখে মধ্যেই নির্বাচন সম্পন্ন করার দাবি আমরা জানিয়েছি। জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবার পরবর্তী সময়ের ডেট লাইন ১৮ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন করতে হবে। বর্তমান কমিটি নিয়ে তিনি বলেন, এটা তো জেলা প্রশাসক মহোদয়ের বিষয়। তিনি যেটা ভাল মনে করবেন সেটাই হবে। নির্বাচনে রাজনৈতিক কোন প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন কিনা জানতে চাইলে উভয় প্রার্থী বলেন, এটা তো রাজনৈতিক কোন সংগঠন না; তাই তেমন কোন প্রভাব না পড়ারই কথা।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ের প্রত্যাশায় আদাজল খেয়ে অনেকটা কোমরবেধে যার যার প্যানেলের প্রচার প্রচারণা চালিয়েছেন প্রার্থী ও প্যানেলের সমর্থকরা। ব্যবসায়ীরা দু’টি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন করলেও এখানে সভাপতি পদে রয়েছেন একজন স্বতন্ত্রপ্রার্থী। দু’টি প্যানেলের মধ্যে রয়েছে-সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ রাজশাহী-এর খোকন-শান্ত-প্রিন্স ‘ক’ প্যানেল ও হাসেন আলী সমর্থিত ব্যবসায়ী পরিষদ ‘খ’ প্যানেল। এছাড়াও সভাপতিপদে মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যোতি। সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ রাজশাহী-এর খোকন-শান্ত-প্রিন্স ‘ক’ প্যানেলে সভাপতি পদে রয়েছেন খন্দকার মিজানুর রহমান ও হাসেন আলী সমর্থিত ব্যবসায়ী পরিষদ ‘খ’ প্যানেলে সভাপতি পদে রয়েছেন হাসেন আলী। চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই চলেছে চুলচেরা বিশ্লেষণ। সকল পদের প্রার্থীরা সদস্যদের প্রত্যাশাপূরণ ও সার্বিক সহযোগিতা কামনা করে প্রতিশ্রুতি নিয়ে চালিয়েছেন নিজ নিজ প্রচার-প্রচারণা। কোন প্রার্থীকে ভোট দিলে কাজ হবে আবার কাকে দিলে কাজ হবে না; ব্যবসায়ীদের চায়ের কাপের আড্ডায় সোমবার (১২ জানুয়ারি) রাত পর্যন্ত চলেছে কথোপকথন আর আলোচনা-সমালোচনা ও প্রস্তুতি। নির্বাচন অনুষ্ঠিত হবার দুদিন আগে আসা নিষেধাজ্ঞার কারণে নির্বাচন কেন্দ্রিক সেই আমেজ উত্তেজনা আর উদ্দীপনার ডামাডোল থমকে গেলো।

 


আরোও অন্যান্য খবর
Paris