মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

নওগাঁয় ৪৬ হারানো মোবাইল ফোন হস্তান্তর

Paris
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার, নওগাঁ   : সোমবার (১২ জানুয়ারি) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কর্তৃক বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মোট ৪৬টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ সময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা তৎপর ও সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর এবং জনগণের জান-মাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী মালিকগণ নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।


আরোও অন্যান্য খবর
Paris