৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাচোল সরকারী কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নাচোল সরকারী কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
বিজ্ঞাপন

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট ৩য় বর্ষ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় নাচোল সরকারী কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইশরাফিল হকের সভাপতিত্বে ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান মোসাঃ ফাতেমা খাতুনের সঞ্চালনায় পুরস্কার বিতররণ ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম কবির মোল্লা ও সহ-সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম, প্রভাষক সাইফুল ইসলাম। ওই অনুষ্ঠানে ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষায় মেধাতালিকায় সারাদেশের মধ্যে ৮ম স্থান অধিকারী মাহফুজা খাতুনকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় কৃতি শিক্ষার্থীর পিতা খেসবা দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুর রশিদসহ কলেজ শিক্ষক মন্ডলি ও বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন