সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

দৈনিক আমাদের রাজশাহী’র যুগ স্পর্শ

Paris
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

আফজাল হোসেন : আমরা বিবেকের কাছে দায়বদ্ধ থেকেই দৈনিক আমাদের রাজশাহী’র প্রকাশনা অব্যাহত রেখেছি। একঝাঁক সাহসী কলম সৈনিক নিরলসভাবে কাজ করে চলেছেন ‘আমাদের রাশাহীতে’। ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তৃণমূল মানুষের কথা বলার অঙ্গিকার নিয়ে আমাদের পথচলা। রাজশাহীসহ অত্র অঞ্চলের পাঠক ও সুভানুধ্যায়ীগণ দৈনিক এই পত্রিকাটি সাদরে গ্রহণ করে উৎসাহ যুগিয়েছেন আমাদের। অনেক বাধা-বিপত্তি, ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে অগনিত পাঠক আর সুভানধ্যায়ীদের উৎসাহ এবং সহযোগিতায় ইতোমধ্যেই আমরা পার করণাম ১১তম বর্ষ। আজ একযুগে পদার্পণ করলো দৈনিক দৈনিক আমাদের রাজশাহী।

একটি কথা না বললেই নয়, দীর্ঘ এই ১১ বছর নূন্যততম হলেও পাঠকের খোরাক যুগিয়ে আসছি আজ অবদি। সংবাদপত্রের অন্যতম অঙ্গ পত্রিকা। আর রাজশাহীর প্রেক্ষপটে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান থেকে আয়ের উৎসও একেবারে সীমিত। কথা দিয়েছিলাম ৪র্থ বর্ষেই আমরা চলে যাবো রঙিনে। আমরা কথা রাখতে পেরেছি এজন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আজ অবদি আমারা রঙিনেই রয়েছি।
আরেকটি সুখবর হলো ১১তম বর্ষের শেষদিকে প্রিন্টভার্সন দিয়ে যাত্রা শুরু করা দৈনিক আমাদের রাজশাহী সময়ের চাহিদা আর ডিজিটাল নির্ভর দৈনন্দিন জীবন যাত্রার মানকে আরো বেশি তথ্যবহুল করতে অনলাইন ভার্সন সমৃদ্ধ তথ্যসেবা দেবার অভিপ্রায় নিয়ে যাত্রা শুরু করে অনলাইন পোর্টালের মধ্য দিয়ে। www.amaderrajshahibd.com ওয়েবসাইটে ক্লিক করলেই পত্রিকার পাঠকরা পেয়ে যাবেন হাতের নাগালেই প্রাত্যহিক তথ্যসেবার সুযোগ।

অনুকুল পরিবেশ পাওয়ায় আমরা নিজস্ব আধুনিক ছাপাখানায় নিয়মিত রঙিন পত্রিকা প্রকাশ করছি। আর রঙিন করার পর আমরা আশানুরূপ সাড়া পেয়ে আরো উৎসাহিত হয়েছি। এজন্য সম্মানিত পাঠক ও সুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা ও সাধুবাদ না জানিয়ে পারছিনা। কারণ আপনারা এই পত্রিকা কিনে পড়ছেন। রিতিমত বিজ্ঞাপন দিচ্ছেন। তাই দৈনিক আমদের রাজশাহীর পক্ষ থেকে সকল পেশার ও শ্রেণীর মানুষকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা চাই আপনাদের ঐকান্তিক সহযোগিতা। তবেই আমরা পৌঁছে যাবো আমাদের অভিষ্ট লক্ষ্যে।

উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বিভাগীয় শহর ও দেশের গুরুত্বপূর্ণ শিক্ষানগরী রাজশাহীতে পত্রিকা প্রকাশের অগ্রযাত্রায় যুক্ত হয় দৈনিক আমাদের রাজশাহী। সুস্থ ও বস্তুুনিষ্ট সংবাদ পরিবেশন, রাজশাহীসহ উত্তরাঞ্চলে মানুষের অভাব, অভিযোগ, সমস্যা সংকট, সম্ভাবনা উন্নয়ন প্রভৃতি বিষয় পত্রিকায় তুলে ধরার লক্ষ্যে একটি ইতিবাচক ধারা নিয়ে এই পত্রিকার যাত্রা শুরু। সময়ের ক্রমমানধারায় সে লক্ষ অর্জন হয়তো আমরা পৌঁছাইতে পারিনি তবে লক্ষ্যচুতি ঘটেনি একথা দৃঢ়তার সাথে বলতে পারি। গত ২০১২ সালের এপ্রিল মাসে আমাদের রাহশাহী সরকারের মিডিয়া তালিকাভূক্ত হয়। সরকারী-বেসরকারী বিজ্ঞাপনের পাশাপাশি পত্রিকার লেখনিতে বস্তুুনিষ্ঠতার দিক দিয়ে সকলের আস্থা অর্জনে সক্ষম হওয়ায় সরকারের নিয়মিত ‘ক্রোড়পত্র’ পাওয়া যাচ্ছে।

ইতোমধ্যে আমাদের রাজশাহী অস্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে। বর্তমানে আমরা রঙিন পত্রিকা প্রকাশ করে সর্বমহলে প্রশংসিতও হচ্ছি। এই ধারাবাহিকতায় একটি অন্যরকম স্পর্শ নিয়ে আমরা দৈনিক আমদের রাজশাহীকে পৌঁছে দিতে চাই সকলের দোরগোড়ায়। এজন্য সকলের সহযোগিতা দরকার, সেইসাথে আমরা চাই সবার প্রাণখোলা দোয়া। দৈনিক আমাদের রাজশাহী’র পথচলার এই সময়ে পাওয়া না পাওয়ায় রয়েছে নানা ইতিবাচক ও নেতিবাচক দিক। তাই সকলের সহযোগিতা পেলে দৈনিক আমাদের রাজশাহী’র সকল উদ্যোগ সাফল্যমন্ডিত হবে বলে আশা করছি। করোনা ভাইরাস মহামারিতে ১১তম বর্ষপূর্তিতে বড়কিছু আয়োজন করা সম্ভব হয়নি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।


আরোও অন্যান্য খবর
Paris