সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

পুঠিয়ায় সাফা কসমেটিকস কারখানায়, অভিযান জরিমানা

Paris
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

আলিফ হোসেন : রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়ায় অনুমোদনহীন কসমেটিকস কারখানার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাসের নেতৃত্বে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সাফা কসমেটিকস কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ক্রীম ও বডিলোশন উৎপাদনের কাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজ সামগ্রী জব্দ করা হয়। অনুমোদনহীন এসব কসমেটিকস ব্যবহারে ত্বকে অ্যালার্জি, চুলকানি, ফুসকুড়ি, চর্মরোগ, চোখের ক্ষতি ও দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris