মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি

Paris
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

রওশন আলম, মান্দা : নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৪ আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য এমরান হোসেন এবং শামিউল ইসলাম পারভেজ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোলসহ দলীয় নেতা-কর্মীরা। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


আরোও অন্যান্য খবর
Paris