বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তানোরে ব্র্যাকের প্রতিষ্ঠান পরিদর্শনে অস্ট্রেলিয়ান-কানাডিয়ান হাই কমিশনার বেগম খালেদ জিয়া তাঁর জীবন দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন : মিলন পদ্মাচরে মুড়িকাঁটা পেঁয়াজের বাম্পার ফলন মান্দায় অবৈধভাবে উত্তোলনকৃত বালি জব্দ, প্রকাশ্যে নিলামে বিক্রি রাজশাহী অঞ্চলে ৬ হাজার হেক্টর জমিতে কমেছে আলু চাষ তালন্দ কলেজে নিয়োগের আগেই কোটি টাকার লেনদেন গাজা উপত্যকায় মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে ৯৫ হাজার শিশু : জাতিসংঘ রাজশাহীর অধিকাংশ সোলার সিস্টেম ৬ মাসেই অকেজো! রাজশাহী চেম্বার অব কমার্স’র নির্বাচন স্থগিত তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহী প্রার্থিরা

রাজশাহী এডিটরস ফোরামের সাথে বিএনপি প্রার্থী শরীফ উদ্দীনের মতবিনিময়

Paris
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি দলীয় প্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন। রোববার(০৪ জানুয়ারী) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় নির্বাচনী পরিবেশ, রাজশাহীর উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়। মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন বলেন, একটি সুন্দর নির্বাচনের অপেক্ষা করছে মানুষ। গোদাগাড়ী-তানোর এলাকার সামগ্রিক বিষয়ে আলাপকালে তিনি বলেন, সাবেক মন্ত্রী আমার বড়ভাই ব্যারিস্টার আমিনুল হক এ অঞ্চলের মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন। আমি পাড়া মহল্লায় ঘুরতে গিয়ে তার প্রমান পাচ্ছি। বারবার তাঁর নাম করেন ছোট বড় সকলেই। এলাকার উন্নয়নের কথা বললে সব শ্রেনী পেশার মানুষ আজও ব্যারিস্টার আমিনুল হকের নাম বলেন,তাঁর প্রসংশা করেন। শরীফ উদ্দীন বলেন, এলাকার উন্নয়নে নতুন করে কাজ করার অনেক সুযোগ রয়েছে। মানুষের জীবন মান উন্নয়নে অনেক কিছুই করার রয়েছে। আমি এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলে এসব অনুধাবন করছি। আগামী দিনের উন্নয়ন ভাবনা নিয়ও কথা বলেন শরীফ উদ্দীন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব সিকদার, নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু। মতবিনিময়কালে মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন রাজশাহীর উন্নয়ন অগ্রগতি, সমস্য সম্ভাবনা ও সংস্কৃতি চর্চায় স্থানীয় সংবাদপত্রগুলোর অবদান নিয়েও কথা বলেন।

 


আরোও অন্যান্য খবর
Paris