শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহীর ৬টি আসনের ১৯ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ প্রার্থী ১৯

Paris
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে শনিবার (০৩ জানুয়ারি)। ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩৮ জন। এদের মধ্যে ১৯ জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। অন্য ১৯ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ, রাজশাহী-২ ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক নেতা শাহাবুদ্দিন, রাজশাহী-৩ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মোহনপুর উপজেলা কৃষকলীগের নেত্রী হাবিবা বেগম, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী জিয়া পরিষদের নেতা রেজাউল করিম, এ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী সমর্থক আইনজীবী রায়হান কাওসার, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুল, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জুলফার নাঈম মোস্তফা। এদের বেশিরভাগই সমর্থক হিসেবে নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিকভাবে দিতে পারেননি। এছাড়া কেউ ঋণ খেলাপি আবার কেউ যথাযথভাবে কাগজপত্র জমা দিতে পারেননি। তাই তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। এদিকে দলীয় প্রার্থীদের মধ্যে রাজশাহী-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মীর মো. শাহাজান, রাজশাহী-২ আসনের এলডিপির প্রার্থী মো. ওয়াহেদুজ্জামান, রাজশাহী-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলুর রহমান, আমজনতার দলের সাঈদ পারভেজ, রাজশাহী-৪ (বাগমারা) আসনের জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান, রাজশাহী-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
অপরদিকে যে ১৯ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে তারা হলেন, রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন, জামায়াতে ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান ও এবি পার্টির আব্দুর রহমান; রাজশাহী-২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল হক ও নাগরিক ঐক্যের সামছুল আলম; রাজশাহী-৩ আসনে বিএনপির শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির আফজাল হোসেন; রাজশাহী-৪ আসনে বিএনপির ডিএমডি জিয়াউর রহমান ও জামায়াতের ডা. আব্দুল বারী; রাজশাহী-৫ আসনে বিএনপির নজরুল ইসলাম ও জামায়াতের মনজুর রহমান এবং রাজশাহী-৬ আসনে বিএনপির আবু সাঈদ চাঁদ, জামায়াতে ইসলামীর নাজমুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ।
রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, ‘একজন প্রার্থীর ঋণখেলাপি সংক্রান্ত তথ্য নিয়ে জটিলতার কারণে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বাকি প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ কিংবা অবৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। স্মারকলিপি আকারে সেদিন তাদের ৭ সেট নথি জমা দিতে হবে।’


আরোও অন্যান্য খবর
Paris