মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দা থানা পরিদর্শন করলেন ডিআইজি

Paris
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আককাস আলী : রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান পিপিএম (বার), পিএইচডি নওগাঁর মান্দা থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পরিদর্শনকালে মান্দা থানায় পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ডিআইজি পরিদর্শনকালে থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম, মামলা সংক্রান্ত অগ্রগতি, গ্রেফতারি কার্যক্রম, থানার সকল রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে ডিআইজি মান্দা থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।


আরোও অন্যান্য খবর
Paris