আরা ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের নিয়ে তিনি কবর জিয়ারত করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এক মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন। বেলা সোয়া ১১টায় তারেক রহমানের গাড়ি বহর সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভিপি ছাদিক কায়েম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরুদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। এদিকে হাদির কবর জিয়ারত শেষে এনআইডি রেজিস্ট্রেশন করতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের পথে রওনা দেন তারেক রহমান।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। তার আগমনের খবরে সকাল থেকে শাহবাগ মোড় ও আশেপাশের এলাকায় অবস্থান নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। অনেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা প্রদর্শন করে নানা স্লোগান দেন।
যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শাহবাগ থানার সামনে নিরাপত্তা বেস্টনি দিয়ে সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। হাদির কবর জিয়ারত শেষে এনআইডি রেজিস্ট্রেশন করতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের পথে রওনা দেন তারেক রহমান। পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল। তবে সেখানে জুলাই আহত কেউ না থাকায় সে কর্মসূচি বাতিল করা হয়। সূত্র : ইন্টারনেট