১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির তৎপরতা জোরদার

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির তৎপরতা জোরদার
বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এ ঘটনার প্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে বিক্ষুব্ধ ছাত্রসমাজ ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ফলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃক গত ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ০৩ (তিন) প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। একই সঙ্গে দেশের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবৈধ অস্ত্র, দুর্বৃত্ত ও কুখ্যাত সন্ত্রাসীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করেছে। নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সতর্ক অবস্থানের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় এবং একটি নিরাপদ ও স্থিতিশীল নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ ও অঙ্গীকারবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন