সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মোহনপুরে ভেকুর চাকায় পিষে তরুণ হত্যা ৭ জনের নামে মামলা

Paris
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

আলিফ হোসেন : রাজশাহীর মোহনপুর উপজেলায় ভেকুর চাকায় পিষে আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহত জুবায়েরের পিতা রফিকুল ইসলাম বাদি হয়ে মোহনপুর থানায় মামলাটি করেন। তাদের বাড়ি উপজেলার বড় পালশা গ্রামে।
এদিকে মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে ভেকু চালক আব্দুল হাকিমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাসিন্দা। ঘটনার পর বুধবার রাতেই তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বুধবার রাতে বড় পালশা বিলে পুকুর খননে বাধা দিতে গিয়ে ভেকুর চাকায় পিষ্ট হয়ে নিহত হন আহমেদ জুবায়ের। ঘটনার পর তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, জুবায়ের হত্যার ঘটনায় নিয়মিত মামলা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের নাম এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, বুধবার রাতে মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের বিলে আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননকে কেন্দ্র করে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের বাধার মুখে ভেকুর চাকায় পিষ্ট হয়ে জুবায়ের নিহত হন। শতাধিক মানুষের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার পর উত্তেজিত জনতা একটি ভেকু ও স্থানীয় এক বিএনপি নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।


আরোও অন্যান্য খবর
Paris