প্রেস বিজ্ঞপ্তি ঃ সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশ গ্রহণে অত্যন্ত জনপ্রিয় আয়োজন গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ হতে ১২ টা পর্যন্ত কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় নগরীর ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটির চেয়ারম্যান দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ লিয়াকত আলী, মহাসচিব রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম, রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ ডঃ মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের সমাজ কর্ম বিভাগের প্রভাষক রোকসানা মমতাজ, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বৃত্তি পরীক্ষা কমিটির পরিচালক (প্রশাসন) শামজিদা আলম, পরিচালক (পরীক্ষা) রাজিয়া সুলতানা, পরিচালক (অর্থ) সুমাইয়া পারভীন রাত্রী, অ্যাডভান্স মিলেনিয়াম স্কুলের পরিচালক হাসিনা বেগম, চাইল্ড কেয়ার মডেল স্কুলের পরিচালক মাইনুল ইসলাম রবি, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ও স্কুলের পরিচালক মোঃ নাছির উদ্দীন, মোহনপুর এ.সান স্কুলের পরিচালক মোঃ আব্দুল কাদের, দূর্গাপুর আলহাজ মকবুল হোসেন ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোঃ শরিফুল ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মকছেদ আলী। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক জেসমিন জামিল। প্রতিযোগিতামুলক এ বৃত্তি পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে এবং আগামী ৩ জানুয়ারি শনিবার বিকেল ৩ টায় উপশহর মডেল মসজিদ মাঠে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে।