শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাচোলে কৃষকদের মাঝে প্রনোদনার সার-বীজ ও উপকরণ বিতরণ

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার ও প্রদর্শনীর সার, বীজ ও উপকরণ বিতররণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার এক হাজার তালিকাভূক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রনোদনা ও প্রদর্শনীর সার, বীজ ও সংরক্ষণ উপকরণ বিতররণ কর্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার রাইহানুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার রাকিবুল আলমসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, ২০২৫-’২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় হাইব্রীড ও উফশী ধান এবং গম বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার, বীজ ও উপকরণ বিতরনী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও জানান, ১০০ জন কৃষকের প্রতিজনকে ২ কেজি হাইব্রীড ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। আবার ৮০০ জন কৃষক ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার পাবেন। অন্যদিকে ১০০ জন কৃষকের প্রত্যেকে ২০ কেজি গমবীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি, ৭ কেজি জিপসাম, বীজ সংরক্ষনের জন্য ড্রাম ৩ টি ও একটি সাইনবোর্ড প্রদান করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris