৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় অভিবাসী ও প্রবাসী দিবসে আলোচনা

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় অভিবাসী ও প্রবাসী দিবসে আলোচনা
বিজ্ঞাপন

মান্দা থেকে প্রতিনিধি : “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স জাতীয় উন্নয়ন ও স্বদেশ গঠনে বড় অবদান রাখছে। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী, তথ্য আপা সিরাজুম মনিরা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমেলা খাতুন, প্রবাসী কল্যাণ সেন্টার জেলা সুপারভাইজার মারুফ হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন