২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ৪:০১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী, শিক্ষানগর
বাগমারার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উদযাপন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৯টার দিকে একটি র‌্যালি মোহনগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে কলেজ প্রাঙ্গণের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ ডিগ্রি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ জামিলুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামসাদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক হোসেন আলী।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন