সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

Paris
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত এই আসনে লড়ার কথা জানিয়েছেন তিনি। শুক্রবার(১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। বার্তায় আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। তিনি বলেন, যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা; নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি। সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেন, এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। ভিডিও বার্তায় আসিফ মাহমুদ আরও বলেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ- কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। নিজেকে কেবল সংসদ সদস্য পদপ্রার্থী নয়, বরং ‘গণভোটের প্রার্থী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যেই সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে “হ্যাঁ” ভোট দিন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris